ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৭/২০২৪ ১০:৩৪ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে বৈকালিক সেবার নামে রোগীর কাছ থেকে বাড়তি ফি আদায়ের অভিযোগ উঠেছে ডা. কেফায়েত উল্লাহ নামের এক চিকিৎসকের বিরুদ্ধে।

জানা গেছে, মারধরে আহত তানমিন আক্তার (২০) নামের এক রোগী বিকেল আনুমানিক ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি হন। জরুরি বিভাগের চিকিৎসক চেম্বারে বসা ছিলেন ডাক্তার কেফায়েত উল্লাহ। তিনি এদিন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ছিলেন। তানমিন চিকিৎসা সেবা নিতে গেলে তার কাছ থেকে বৈকালিক সেবার নামে আড়াই হাজার টাকা দাবি করেন। পরে তিনি এক হাজার পাঁচশ টাকা দিয়ে চিকিৎসা করান।

এ বিষয়ে ভুক্তভোগী তানমিন আক্তার বলেন, আহত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হই। জরুরি বিভাগে চিকিৎসা নেই। এ সময় ডাক্তার কেফায়েত উল্লাহ আমার কাছে আড়াই হাজার টাকা দাবি করেন। পরে অনেক অনুরোধ করে দেড় হাজার টাকা দেই। এ সময় ডাক্তার আমাকে একটি টাকা গ্রহণের রসিদ হাতে তুলে দেন। পরে সাংবাদিকরা এলে টাকা ফেরত দেন। আমার মা ভিক্ষা করে সংসার চালান। ভিক্ষার টাকা ডাক্তারকে দিয়েছি।

তানমিন আক্তারের মামা উজানটিয়া ইউপির গ্রাম পুলিশ কামাল হোসেন বলেন, ভাগনিকে নিয়ে হাসপাতালে ভর্তি করাই। ডাক্তার কেফায়েত উল্লাহ দেড় হাজার টাকা ফি নিয়েছেন। বিষয়টি সাংবাদিকদের জানালে তারা এসে টাকা নেওয়ার বিষয়টি জানতে চান। এ সময় ডাক্তার টাকা ফেরত দেন। জরুরি বিভাগে ফ্রি চিকিৎসা চলে। অথচ ডাক্তার কেফায়েত বৈকালিক সেবার নামে টাকা হাতিয়ে নিচ্ছেন।

ডাক্তার কেফায়েত উল্লাহর কাছে টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বৈকালিক সেবা বলে টাকা নিয়েছেন বলে জানান। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবের নির্দেশনায় টাকা নিচ্ছেন বলে দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বৈকালিক সেবার কথা কৌশলে এড়িয়ে গিয়ে টাকা ফেরত দেওয়ার জন্য বলে দিচ্ছেন বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...