প্রকাশিত: ১১/১২/২০১৭ ১০:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪৬ এএম

বার্তা পরিবেশক :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নবগঠিত কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না । গত ৯ ডিসেম্বর রাত ১০.৩০ মিনিটে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয় । নেতৃদ্বয় বিএনপি চেয়ারপার্সনকে নবগঠিত জেলা কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাতকালে বিএনপি চেয়ারপার্সন কক্সবাজার জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশ প্রদান করেন। জেলা বিএনপি নেতৃবৃন্দও সম্প্রতি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা নিয়ে কক্সবাজার সফর করার জন্য কক্সবাজার বিএনপি পরিবার ও জেলাবাসীর পক্ষ থেকে চেয়ারপার্সনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তিনি কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহকে শক্তিশালী সংগঠন হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কাছে তুলে ধরেন।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer