ছৈয়দ আলম, কক্সবাজার
প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ৫:১০ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব রঙিখালী এলাকায় সামান্য বৃষ্টিতেই আবারও ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ৩০০ পরিবারের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। বছরের পর বছর ধরে অল্প বৃষ্টিতেই এমন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ, কামাল উদ্দিন, শেখ আহমদ জানান, দীর্ঘদিন ধরে খাল ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে টানা ১ ঘন্টা বৃষ্টি হলেই এলাকা প্লাবিত হয়, ঘরবাড়ি ডুবে যায় এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। মূল সমস্যা হচ্ছে ড্রেন ও স্লুইসগেইট। দ্রুত খাল খননসহ এগুলো স্থায়ী সমাধান না করলে আজিবন কষ্টে দিন পার করতে হবে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, অনেক সময় শুকনো খাবার বা অস্থায়ী ত্রাণ সহায়তা মিললেও মূল সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেই। তারা বলেন, “আমরা আর শুধু ত্রাণ চাই না, চাই স্থায়ী সমাধান। প্রয়োজন হলে নিজেরাও শ্রম দিতে রাজি আছি। তবে সরকারিভাবে খাল খনন ও স্লুইসগেট বড় করার ব্যবস্থা করতে হবে।”
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...