প্রকাশিত: ০৬/০১/২০১৮ ৯:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৪ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

উখিয়া নিউজ ডেস্ক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই এই সরকার চার বছর পার করেছে। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন বুলেটের মাধ্যমে নয়, ক্ষমতা বদল হবে ব্যালটের মাধ্যমে।

এছাড়া তিনি আরো বলেন, আল্লাহ যদি বাঁচায় তারা আমার জীবন নেবে কিভাবে। আমার বাবা মা ভাই বোনকে হত্যা করে এরপর আমার উপর হামলা। খালেদা জিয়ার স্বামী আমার বাবা কে মা কে হত্যা করেছে। আর তিনি এসে আমার ওপর বার বার হত্যার চেষ্টা করেছেন। যখন তারা পারেনি অপবাদ দেয়ার চেষ্টা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশ স্বাধীন করেছি। আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। নিশ্চয় আমাদের চিন্তা ভাবনা আছে। একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের স্বাধীন রাষ্ট্রের উপযোগী সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী গড়ে উঠবে। তাই যখনই সরকারে এসেছি আমার বাহিনীর প্রত্যেকটার উন্নয়নে কাজ করেছি।

তিনি আরো বলেন, এমনকি আমাদের জিডিপি সাত দশমিক দুই আট ভাগে উন্নীত করতে পেরেছি। দারিদ্র বিমোচন করেছি। বিনা পয়সায় বই দিচ্ছি। উপবৃত্তি দেয়া হচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বে সম্মানজনক অবস্থায় রয়েছে। আর বাংলাদেশ সম্মানজনক অবস্থানে থাকলেই খালেদা জিয়া যাদের নিয়ে থাকেন জামায়াত বিএনপি রাজাকার যাদের নিয়ে জোট তাদের খুব কষ্ট হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer