প্রকাশিত: ২৯/১২/২০১৭ ২:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৪৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

আগস্টের ২৫ তারিখ। মিয়ানমারের রাখাইন প্রদেশে শুরু হয় দেশটির সেনাবাহিনীর হত্যাযজ্ঞ। প্রাণ বাঁচাতে নিজ পরিবার-ভিটেমাটি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে শুরু হয় অনিশ্চিত এক জীবনের পথচলা। এমনই দুজন রোহিঙ্গা সাদ্দাম হোসেন ও শফিকা বেগম।
রাখাইনের মংডু শহরের ফয়রা বাজার এলাকায় বাস করতেন সাদ্দাম ও শফিকা। ভালোলাগা আর ভালোবাসার শুরুটা সেখান থেকেই বর্তমানে কুতুপালং শরণার্থী শিবিরে বাসিন্দা এই দুই রোহিঙ্গা শত বিপত্তির পরও ভুলে যাননি একে-অপরকে। ভালোবাসাকে বিয়ের পরিণতি দিয়ে অনিশ্চিত ভবিষ্যৎটা হাত ধরাধরি করে সামাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। গত ১১ ডিসেম্বর শুরু হয়েছে তাঁদের বিবাহিত জীবন।
কুতুপালং শরণার্থী শিবিরে ২৪ বছর বয়সী সাদ্দামের একটি ছোট্ট রকমারি দোকান রয়েছে। আর ১৮-তে পা দেওয়া শফিকা পুরোদস্তুর গৃহবধূ। সাদ্দাম-শফিকার বিয়ের বিভিন্ন ছবি ক্যামেরাবন্দি করেছে বার্তা সংস্থা রয়টার্স। ছবিগুলো দুজনের জীবনে।

১১ ডিসেম্বর সাদ্দাম-শফিকার নতুন জীবনের শুরুকে বরণ করতে কুতুপালং শিবিরে শুরু হয় উৎসব। কারণ, সেদিন তাঁদের বিয়ে। সাদ্দাম-শফিকার মিলনকে কেন্দ্র করে একদিনের জন্য হলেও গ্লানি ভুলে থাকার চেষ্টায় মেতে ওঠে ক্যাম্পবাসী। সকাল থেকে বিয়ের অনুষ্ঠানে শুরু হয় অতিথি সমাগম।

বিয়ে আর ভোজের আয়োজন নেই, তাও কি হয়! দুপুর হতেই সারি বেঁধে খাবার খেতে বসে যায় সবাই। চলে গল্প-সল্প আর নতুন জুটির জন্য শুভকামনা।

আর কিছু সময় বাদেই বিয়ে। তাই বিয়ের পোশাক পরে তৈরি হয়ে নেন সাদ্দাম।

শরণার্থী শিবিরগুলোতে রোহিঙ্গাদের সহায়সম্বল বলতে গেলে কিছুই নেই। তারপরও কনেকে সাধ্যমতো সাজানোর চেষ্টা। হাতে মেহেদি আর ভালো পোশাক দিয়ে বিয়ের জন্য তৈরি করা হয় শফিকাকে।

সাজগোজ শেষে হাজির হন কাজি। মুরব্বিদের উপস্থিতিতে সাদ্দাম-শফিকার জীবনের খাতায় লিখে দেন দুজনের নাম।

বিয়ে পড়ানো শেষ। এর পর আনন্দ ফুর্তিতে মেতে ওঠেন ক্যাম্পবাসী। নাচ-গানের মধ্য দিয়ে খুশি ভাগবাটোয়ারা করে নেন সবাই।

বিয়ের পর সংসারের হাল ধরতে রকমারি দোকানে বসেছেন সাদ্দাম।

এদিকে নতুন ঘরকন্না সামলাতে সারা দিন ব্যস্ত শফিকা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer