প্রকাশিত: ২৩/০৪/২০১৮ ১২:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৮ এএম

নিউজ ডেস্ক:
ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে বিয়ে বাড়িতে সৌদি বিমান হামলার ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।
দেশটির আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রোববার বিয়ের অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়েছে। হামলার পর আহতদের বহনকারী অ্যাম্বুলেন্সেও আঘাত হেনেছে সৌদি জঙ্গিবিমান।
২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ হামলায় এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। তবে তিন বছরের বেশি সময় ধরে হামলা চালিয়েও ইয়েমেনিদের মনোবল নষ্ট করতে পারে নি আগ্রাসীরা।
ইয়েমেনিদের পাল্টা হামলায় এ পর্যন্ত সৌদি আরবেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় প্রতিদিনই তারা সৌদি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এ প্রসঙ্গে বলেছেন, মার্কিন অস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েও ইয়েমেনি জনগণকে নতিস্বীকারে বাধ্য করতে পারে নি সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer