প্রকাশিত: ০১/১২/২০২০ ১০:০৬ পিএম
বিশ্ববিদ্যালয় ছত্রীর আত্মহত্যা
বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

কুমিল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার ধর্মসাগর এলাকায় এ ঘটনা ঘটে।

২৩ বছর বয়সী ওই ছাত্রীর নাম জান্নাতুল হাসিন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলোজি (বিইউবিটি) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন।

হাসিন নগরীর ধর্মসাগর পশ্চিম পাড়ের বাসিন্দা ইদ্রিস মেহেদীর মেয়ে।

নিউজবাংলাকে ইদ্রিস বলেন, ‘সোমবার ঢাকা থেকে কুমিল্লার বাসায় আসে হাসিন। কোনো কারণে তার মন খারাপ ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে কম।মঙ্গলবার বেলা দেড়টার দিকে শ্যাম্পু কেনার কথা বলে বাসা থেকে বের হয় হাসিন।

‘পরে বাড়ির পাশের গোল্ড সিলভার হোমসের নির্মাণাধীন ৯ তলা আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে।’

ওই ভবনটির পাশেই ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। কাউন্সিলর মঞ্জুর কাদের মনি বলেন, ‘আমি অফিসে বসে ছিলাম। হঠাৎ জোরালো আওয়াজ শুনতে পাই। বেরিয়ে দেখি একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’

প্রত্যক্ষদর্শী সাইফুল হাসান শিমুল বলেন, ‘আমি ঘটনাস্থলের পাশেই ছিলাম। শব্দ শুনে হাসিনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, ‘অভিভাবকদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে এ ঘটনার পেছনে অন্য কারণ আছে কি না, তা খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer