প্রকাশিত: ২০/০৪/২০২১ ১০:৪৪ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে করোনা মহামারিকে নিয়ন্ত্রণে আনার সামর্থ্য রয়েছে। বিশ্ব চাইলে কয়েক মাসের মধ্যে মহামারি নিয়ন্ত্রণে আনতে পারে। সোমবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ডব্লিউএইচও প্রধান মহামারি ঠেকাতে বৈশ্বিক সম্পদ ন্যায্য ও সমতার ভিত্তিতে বণ্টনের আহবান জানান। গেব্রিয়াসিস বলেন, ধারাবাহিক ও ন্যায্যতার সঙ্গে প্রয়োগ করলে কয়েক মাসের মধ্যেই মহামারিকে নিয়ন্ত্রণে আনার মতো হাতিয়ার আমাদের রয়েছে।
তবে বিশ্বজুড়ে ২৫-৫৯ বছরের মানুষের মধ্যে করোনার সংক্রমণের উদ্বেগজনক হার নিয়ে ডব্লিউএইচও প্রধান উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ১০ লাখ মানুষের মৃত্যু হতে ৯ মাস লেগেছিল, ২০ লাখ পৌঁছাতে লেগেছিল ৪ মাস। কিন্তু এখন ৩ মাসে মৃত্যু ৩০ লাখে পৌঁছে গেছে।
কিন্তু আন্তর্জাতিক জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ সুইডেন থেকে ডবিøউএইচও-এর সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে যুক্ত হয়ে ভ্যাকসিন জাতীয়তাবাদের সমালোচনা করেছেন। গ্রেটা বলেছেন, উন্নয়নশীল দেশে ঝুঁকিপূর্ণ শ্রেণির মানুষ পাওয়ার আগেই ধনী দেশগুলো তাদের তরুণ নাগরিকদের ভ্যাকসিন দেওয়া শুরু করেছে, যা অনৈতিক।

থুনবার্গ বলেছেন, ধনী দেশে প্রতি চার জনে একজন মানুষ ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু দরিদ্র দেশে পাঁচ শতাধিক মানুষের মধ্যে একজন ভ্যাকসিন পেয়েছেন। তিনি বলেন, ভ্যাকসিন জাতীয়তাবাদ দ্বারাই ভ্যাকসিন সরবরাহ পরিচালিত হচ্ছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer