UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

সৌদিআরব সংবাদদাতা:
প্রবাসীদের জন্য বিনামূল্যে ইকামা (বসবাসের অনুমতি) সুবিধার মেয়াদ আরও একমাস বাড়িয়েছে সৌদি আরব। গত সোমবার এ ঘোষণা দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াযাত)।
সেখানে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য রি-এন্ট্রি ভিসার মেয়াদ একমাস বাড়ানো হয়েছে। তারা বিনামূল্যেই পাবেন এ সুবিধা।
মহামারিতে সীমান্ত বন্ধ করে দেয়ায় সৌদিতে আটকে পড়া যেসব প্রবাসীর এক্সিট বা এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদেরও বিনামূল্যে এ সুবিধা দেয়া হবে।
এছাড়া, বিদেশে আটকে পড়া যেসব সৌদি নাগরিকের ইকামার মেয়াদ শেষ হয়েছে এবং করোনা নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরতে পারছেন না, তারাও মাসব্যাপী বিনামূল্যে এ সেবা পাবেন। সূত্র: আরব নিউজ
পাঠকের মতামত