প্রকাশিত: ২৬/০১/২০২০ ৮:৩১ পিএম

বিদেশের মসজিদে অর্থায়ন বন্ধ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির সাবেক বিচারমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা এ ঘোষণা দিয়েছেন। আরবি ভাষার সংবাদমাধ্যম আরাবি২১-এর বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

সুইজারল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম লে মাতিন দিমাঞ্চে-র প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই যেসব মসজিদে সৌদি আরব অর্থায়ন করেছে সেগুলো ‘নিরাপদ হাতে’ হস্তান্তর করা হবে। এজন্য স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতিটি মসজিদের জন্য প্রশাসনিক কাউন্সিল গঠন করা হবে।

মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা বলেন, জেনেভা মসজিদটি একটি সুইস প্রশাসনিক কাউন্সিলের হাতে হস্তান্তরের সময় এসেছে, যা এই অঞ্চলের মুসলমানদের প্রতিনিধিত্ব করে। সেখানে একজন নির্বাচিত আলেম থাকা উচিত।

তিনি জানান, ‘নিরাপত্তাজনিত কারণে’ বিশ্বজুড়ে এ ধরনের সব মসজিদের ব্যাপারেই একই রকমের ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা-র নেতৃত্বে পোল্যান্ডের আশউইতজ কনসেনট্রেশন ক্যাম্প পরিদর্শন করে একটি প্রতিনিধি দল। সেখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা যাওয়া ইহুদিদের প্রতি সম্মান জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...