প্রকাশিত: ১১/০৫/২০২১ ১১:০৪ এএম

টেকনাফ মডেল থানা পুলিশ কর্তৃক বিদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা রোহিঙ্গা নারী ও শিশু উদ্ধার, মানব পাচার চক্রের সদস্য আটক হয়েছে।

সোমবার (১০ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশ।
পুলিশ জানায় ১০ মে দুপুরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৪ জন রোহিঙ্গা নারী ও ২ জন শিশু কে টেকনাফ থানাধীন কচ্ছপিয়া (বড় ডেইল, জাহাজপুরা) এলাকার মানব পাচার চক্রের মূল হোতা শফিউল্ল্যার গৃহ হতে উদ্ধার করে। এ সময় মানব পাচার চক্রের সদস্য, অত্র এলাকার আলী চাঁদ ও ছাবেকুন নাহারের পুত্র মোঃ নুরুল আমিনকে (৩০) গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় পুলিশ

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer