প্রকাশিত: ০১/১২/২০২০ ৩:৪৯ পিএম

বিজয় দিবস উপলক্ষ্যে খোলা প্রাঙ্গণে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে অনুষ্ঠান করা যাবে তবে সেটাও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে করতে হবে বলে জানিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার) দুপুরে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে এক সভায় অনিলাইনে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে দুষ্কৃতিকারীরা যেন কোনো নাশকতা করতে না পারে তার জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যহত আছে। সকল প্রতিষ্ঠানে সরাকের নির্দেশনা মেনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। ভোরের আলো ফোঁটার সাথে সাথেই ঢাকাসহ সারাদেশের সকল জেলা ও উপজেলায় ৩১ বার তোপধ্বনি দেওয়া হবে। এছাড়া আলোকসজ্জা করা হবে বিভিন্ন স্থাপনায়।

তিনি জানান, সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী অর্জনের সময় যথাযত নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হবে। সেখানে পর্যপ্ত সিসি ক্যামেরা স্থাপনসহ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার আয়জন ইতোমধ্যে করা হচ্ছে। সারাদেশের ধরমীয় উপাসনালয়গুলোতে শপোহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। কারাগার, হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer