প্রকাশিত: ০৩/০১/২০১৮ ২:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৩ এএম

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুয়েত সামরিক বাহিনীর প্রতিনিধি দলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এঘটনায় পাইলটসহ কুয়েত সামরিক বাহিনীর উচ্চপদস্থ ৩ কর্মকর্তা আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে এ ঘটনাটি ঘটে। এতে কুয়েত সেনাবাহিনীর ৩ মেজর জেনারেল ও বাংলাদেশ সেনাবাহিনীর এক পাইলট আহত হয়েছেন।
আহতরা হলেন- কুয়েত সামরিক বাহিনীর মেজর জেনারেল খালিদ আহমদ আব্দুল্লাহ ও আলী আল বাসার। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জাহির হোসেন জানান শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিপন চন্দ্র দাস জানান, আহতদের মধ্যে দু’জন বিজিবি কর্মকর্তা,বাকি ৩’জন বিদেশি নাগরিক।
বিজিবি কর্মকর্তারা হলেন- লেফটেন্যান্ট মেহেদী ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ফরহাদ।
জানা যায়, কুয়েত সামরিক বাহিনীর প্রতিনিধি দল ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসেন। বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার করে তারা শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে অবতরণের সময় হেলিকপ্টারটি রানওয়ে থেকে ছিঁটকে পড়ে বিধ্বস্ত হয়। কুয়েত সেনাবাহিনীর এই প্রতিনিধি দল শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান রিসোর্টে একটু অনুষ্ঠানে যোগদান করতে আসেন।
এর আগে ১লা জানুয়ারি কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খদরের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসেন।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer