উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ১১:৩৪ এএম
ছবি: সংগৃহীত

উচ্চ আদালতের সব প্রক্রিয়া শেষে যেদিন খুনিদের ফাঁসি হবে, সেদিন পরিবারের সবাই শান্তি পাবে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বাদী ও বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।
চার বছর আগে ২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে সিনহাকে গুলি করে হত্যা করা হয়।
পরে টেকনাফ থানার তৎকালীন (বরখাস্ত) ওসি প্রদীপ কুমার দাশের নির্দেশে সিনহাকে গুলি করে হত্যার ঘটনা প্রমাণ হওয়ায় বিচারিক আদালত তাঁকে ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ (বরখাস্ত) পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন রায়ে আরও ছয় আসামিকে যাবজ্জীবন এবং সাত পুলিশ সদস্যকে বেকসুর খালাস দেন। ২০২২ সালের ৩১ জানুয়ারি রায় ঘোষণার এক সপ্তাহ পর ৮ ফেব্রুয়ারি হাইকোর্টে ডেথ রেফারেন্স জমা হয়। আর দুই সপ্তাহের মাথায় রায় বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেন প্রদীপ ও লিয়াকত। পরে যাবজ্জীবন পাওয়া আসামিরাও আপিল করেন। উচ্চ আদালতে মামলাটির পেপারবুক তৈরির কাজ চলছে বলে জানা গেছে।

মঙ্গলবার সমকালের সঙ্গে আলাপকালে মামলার বাদী শারমিন বলেন, বিচারিক আদালত যে রায় দিয়েছেন, তাতে প্রত্যাশা অনেকটা পূরণ হয়েছে। আমরা চাই, দ্রুত উচ্চ আদালতের সব প্রক্রিয়া শেষে ভাইয়ের খুনিদের ফাঁসির রায় কার্যকর হোক।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের তৎকালীন পিপি ফরিদুল আলম বলেন, সিনহা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। আদালত আসামিদের সর্বোচ্চ সাজা দিয়েছেন। রায়ের পর প্রদীপ
কুমার দাশ ও লিয়াকত আলীর ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়েছে। এখনও শুনানি শুরু হয়নি। আমাদের প্রত্যাশা, হাইকোর্টও তাদের সাজা বহাল রাখবেন।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer