প্রকাশিত: ১৯/০২/২০২১ ৯:৫১ এএম

স্বৈরশাসন বিরোধী বিক্ষোভ বন্ধে রাখাইনসহ সীমান্তবর্তী এলাকা থেকে সেনাদের শহরে ফিরিয়ে আনছে মিয়ানমারের সামরিক জান্তা। বিক্ষোভ দমনে এই সেনাদের ব্যবহার করা হলে রক্তপাত ঘটতে পারে এবং ‘মর্মান্তিক প্রাণহানি ঘটতে পারে’। বুধবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রিউজ এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ‘অভ্যুত্থান বিরোধী বিক্ষুব্ধ নাগরিকদের’ সংযত করতে কিছু কিছু ক্ষেত্রে রাবার বুলেট ও তাজা গুলি ছোড়া হয়েছে এবং জলকামান ব্যবহার করা হয়েছে। তবে ‘কিছু সূত্র থেকে’ এখন নিশ্চিত হওয়া গেছে যে, রাখাইনের কিছু জনবহুল এলাকা থেকে সেনাদের নিয়ে আসা হচ্ছে। এই সেনাদের ২০১৭ সালে রোহিঙ্গা বিদ্রোহ দমনে ব্যবহার করা হয়েছিল। সেনাদের অভিযানে ওই সময় প্রাণে বাঁচতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
অ্যান্ড্রিউজ বলেন, ‘মিয়ানমারের মানুষ জানে সেনাবাহিনী কী এবং এই জেনারেলরা কী করতে পারবে। তাই সামরিক বাহিনী ও সেনার উপস্থিতি বৃদ্ধি এবং এই সেনারা কোথা থেকে আসছে তা আমাকে অনেক বেশি উদ্বিগ্ন করছে।’
তিনি জানান, সেনাবাহিনী অতীতে কী করেছে জানার পরও মিয়ানমারের মানুষ বিশেষ করে তরুণরা এখনও যে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তা ‘উৎসাহব্যঞ্জক’।
জাতিসংঘের এই দূত বলেন, উত্তেজনার মাত্রা অনেক বেশি। মিয়ানমারের জনগণ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারা পদক্ষেপ দেখতে চায়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer