ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/১১/২০২৫ ৭:৩৫ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে কাদের কত আসন দেয়া হবে, তা ঘোষণা না করলেও ৬৩ আসন ফাঁকা রেখেছে দলটি। গতকাল সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এটি কেবল সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা। পরবর্তী ধাপে আরো নাম যুক্ত বা পরিবর্তিত হতে পারে।

বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম আসেনি দলের একাধিক শীর্ষ ও আলোচিত নেতার। তালিকায় নেই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, রফিকুল ইসলাম মিয়া ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। তবে জমিরউদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে প্রার্থী করা হয়েছে পঞ্চগড়-১ আসনে।

মনোনয়ন তালিকায় নাম নেই দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীরও। এছাড়া যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ ও হুমায়ুন কবীর মনোনয়ন পাননি। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ও শামসুজ্জামান দুদুর নামও নেই এ তালিকায়।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল ও আমিনুর রশীদ ইয়াসিনের নামও তালিকায় নেই। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবিও বাদ পড়েছেন প্রাথমিক তালিকা থেকে। প্রাথমিক তালিকায় নাম নেই সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন মাগুরা থেকে মনোনয়ন চেয়েও তালিকায় জায়গা পাননি। একইভাবে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী মনোনয়ন পাননি। কিছু আসনে প্রার্থী না ঘোষণা করার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, যেসব আসনে তারা আগ্রহী, সেসব আসনে আমরা কোনো প্রার্থী দিইনি।’

আমরা আশা করছি তারা তাদের নাম ঘোষণা করবেন, তখন আমরা চূড়ান্ত করব। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যে শরিক দলগুলো আছে, তাদের সঙ্গে আলোচনা করে আমরা কোনো কোনো আসনে পরিবর্তন আনতে

পাঠকের মতামত

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে বসছে কাঁটাতারের বেড়া

মাদক চোরাচালান ও পাচার পুরোপুরি রোধ করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণসহ ...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...