প্রকাশিত: ০১/০৩/২০১৮ ৬:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৯ এএম

ডেস্ক রিপোর্ট::
বিএনপি আবার ক্ষমতায় এলে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থা নির্যাতনের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে ঐতিহাসিক ৭ মার্চ ঢাকার জনসভা সফল করার লক্ষ্যে কামরাঙ্গীরচরের রসুলপুরে থানা আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় আসে আরেকবার, আওয়ামী লীগের অবস্থা রোহিঙ্গাদের মতো হবে, এটা মনে রাখবেন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারা যা করেছে, আবার যদি তাদের রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলেও আমাদের এভাবে পরবাসী হতে হবে, রোহিঙ্গাদের মতো। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা, প্রগতিশীল মানুষ, প্রগতিশীল লেখক, প্রগতিশীল রাজনীতিবিদ যাঁরা—তাঁদের তাঁরা এ দেশে শান্তিতে বসবাস করতে দেবে না’তিনি বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না, এটা আদালতের সিদ্ধান্তের বিষয়। খালেদা জিয়া কখন জামিনে মুক্ত হয়ে আসবেন, এটা আদালতের সিদ্ধান্তের বিষয়। অহেতুক কথাবার্তা বলে, মিথ্যা কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। বরং নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ প্রমুখ।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer