প্রকাশিত: ০৭/০১/২০২১ ১:১৯ পিএম

বার্তা পরিবেশক
টেকনাফ উপকূলীয় বাহারছড়ার শামলাপুর পুরান পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য অছিউর রহমানের বিরুদ্ধে আদালতের ১৪৪ ধারা অমান্য করে প্রভাব খাটিয়ে ভূমি দখল করতে দালান নির্মাণের অভিযোগ উঠেছে। এতে অসহায় হয়ে পড়েছে কয়েকটি পরিবার। জানা যায় স্থানীয় হায়দার আলী তার পিতৃ সম্পদের ৯৯৭ খতিয়ান মুলে তার ভাগের জায়গায়টি দীর্ঘদিন তার দখলে থাকলেও সে জায়গার উপর লোভ পড়ে অছিউর রহমান মেম্বারের। তাই তিনি তার প্রভাব খাটিয়ে আইনের কোনো কিছুই না মেনে জায়গাটি দখলে নিতে স্থাপনা নির্মাণ করে যাচ্ছে বলে অভিযোগ।

পরে হায়দার আলী নিরুপায় হয়ে উক্ত জায়গার উপর অছিউর রহমান মেম্বারের প্রভাব খাটিয়ে জায়গা দখল ও দালান নির্মাণ কাজ বন্ধ করতে বাদী হয়ে কক্সবাজার বিজ্ঞ এডিএম কোর্টে একটি আবেদন করে। আবদেনটি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাহজাহান আলী পর্যালোচনা করে উক্ত জায়গা দখল ও স্থাপনা নির্মাণ বন্ধ করার জন্য ২৯ ডিসেম্বর ২০২০ সালে জায়গাটির উপর ১৪৪ ধারা জারি করে। যার মামলা নাম্বার ১৪৪৫/২০২০। সরেজমিনে তদন্ত করে রির্পোট প্রদানের জন্য টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ প্রদান করে। এবং উক্ত জায়গাতে শান্তি শৃঙ্গলা বজায় রাখার জন্য টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কেও নির্দেশ প্রদান করে।

কিন্তু অছিউর রহমান মেম্বার কোনো কিছর তোয়াক্কা না করে নিজের প্রভাব খাটিয়ে তার স্থাপনা নির্মান করে যাচ্ছে বলে বাদি পক্ষের অভিযোগ। অন্যদিকে এই জায়গা দখল ও স্থাপনা নির্মাণ বন্ধের জন্য বাদি পক্ষ বাধা দিলে অছিউর রহমান মেম্বারের ছেলে ইউছুপ সহ তার দলবল নিয়ে তাদের উপর হামলা করে আহত করে অভিযোগ করেন। বাদী পক্ষের আরো অভিযোগ পুলিশের সামনেই ইউছুপ গং তাদের উপর হামলা করে। এদিকে অছিউর রহমান মেম্বার কতৃক কোর্টের নির্দেশ অমান্য করে সম্পুর্ণ বেআইনি ভাবে এই জায়গা দখল ও স্থাপনা নির্মাণ বন্ধের জন্য যতাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন হায়দার আলী।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer