প্রকাশিত: ১২/১১/২০১৬ ৯:০২ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর::

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর এলাকায় জেবি পরিবহন বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত মোহাম্মদ মনির (২৪) ইসলামাবাদ ইউছুপেরখীল এলাকার মৃত ছৈয়দ আলমের পুত্র বলে জানা গেছে। আহত রাশেদ একই ইউনিয়নের হাজী পাড়া এলাকার হাফেজ বদিউল আলমের পুত্র রাশেদ। ১১ নভেম্বর সকাল ৯টায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে ইসলামপুর চাকার দোকান নামক স্থানে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ও আহত ব্যক্তিরা চকরিয়া থেকে বাড়ী ফেরার পথে বর্ণিত স্থানে পৌছলে চট্টগ্রামমুখী জেবি পরিবহনের একটি বাস তাদেরকে সজোরে ধাক্কায় দেয়। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মনিরের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার অকাল মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। একই দিন স্থানীয় জামে মসজিদ কবরস্থানে তার জানাযা শেষে দাফন করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...
Single Page Footer