উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ
কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহিষহাটি নামক স্থানে বাস চাপায় আবুল বাশার নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন।
মেহেরপুরের গাংনি উপজেলার ধলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা বাশার আলমডাংগা উপজেলার আইলহাশ গ্রামের আফিজ উদ্দীনের ছেলে।
গাংনি থানার ওসি আনোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চিন্ত করে জানান, সোমবার সকালে আবুল বাশার মোটরসাইকেল যোগে খুলনা উদ্দেশে রওনা হন। পথে কালীগঞ্জ উপজেলার মহিষহাটি নামক স্থানে পৌঁছালে বাস চাপায় তিনি আহত হন। পরে তাকে যশোর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
পাঠকের মতামত