প্রকাশিত: ১২/০৪/২০২১ ৩:৩১ পিএম , আপডেট: ১২/০৪/২০২১ ৭:৩২ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উখিয়া বালুখালী ক্যাম্প-১০ এ এইচ ব্লকে আগুন লাগে।

খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দল আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে গেলে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় রোহিঙ্গারা।

বিষয়টি নিশ্চত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান জানান, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইমদাদুল হক লিটক জানান, উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি দল সেখানে পৌঁছে। এসময় হঠাৎ রোহিঙ্গাদের একটি দল ক্ষিপ্ত হয়ে ইট পাটেকল ছোড়ে। এসময় আমরা পুলিশের সহায়তায় সেখান থেকে চলে আসি। কি কারণে তারা আমাদের ওপর হামলা করেছে বিষয়টি বুঝতে পারছি না। তবে ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে বলে জানান এ কর্মকর্তা।

গত ২২ মার্চ উখিয়ার বালুখালী ক্যাম্পে আগুনে পুড়ে মারা যায় ১১ জন রোহিঙ্গা। সেসময় আগুনে ১০ হাজারের মত ঘর পুড়ে যায়।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...
Single Page Footer