প্রকাশিত: ১৯/১১/২০১৭ ৯:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৩ এএম

নিউজ ডেস্ক::
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর-নোবিপ্রবি সড়কে পিকআপ চাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অষ্টম ব্যাচের ছাত্রী ফৌজিয়া মোসলেম নিহত হয়েছেন।
.
গত মাসে ফৌজিয়ার আংটি বদল হয়েছে এই বিশ্ববিদ্যালয়েরই ফার্মেসি বিভাগের শিক্ষক মনির হোসেনের সাথে। ডিসেম্বরে অষ্টম সেমিস্টার (ফাইনাল) পরীক্ষা শেষে বিয়ে হওয়ার কথা ছিল তাদের।
রোববার ১৯ নভেম্বর দুপুর দেড়টায় সোনাপুর- নোবিপ্রবি সড়কের রয়্যাল হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফৌজিয়া নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ড শাহপুর গ্রামের বাইশ বাড়ির মো. মুসলিম উদ্দিনের একমাত্র মেয়ে।
স্থানীয়রা বলছে, দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ফৌজিয়া।রয়্যাল হসপিটাল পেরিয়ে কিছুদূর যেতেই ফৌজিয়াকে বহন করা অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয় সুবর্ণচর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান । এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা ফৌজিয়াসহ কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের প্রথমে স্থানীয় রয়্যাল হাসপাতাল ও পরে ফৌজিয়ার অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়, গত মাসে নোবিপ্রবির ফার্মেসি বিভাগের শিক্ষক মনির হোসেনের সাথে ফৌজিয়ার আংটি বদল হয় এবং পরীক্ষা শেষে তাদের বিয়ে হওয়ার কথা ছিল।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পিকআপ ভ্যানটি আটকের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...