প্রকাশিত: ২৩/০১/২০২০ ৯:৪২ এএম

নিউজ ডেস্ক:;
সদ্য ভূমিষ্ট হওয়া জমজ তিন নবজাতকের নাম রাখা হয়েছে ‘রজব’, ‘তাইয়িব’ ও ‘এরদোগান’। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানের প্রতি ভালবাসার দৃষ্টান্ত দেখিয়ে তুরস্ক প্রবাসী বাংলাদেশি এক দম্পতি নিজেদের যমজ তিন নবজাতকের এই নাম রেখেছেন।

মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি আরবির এক প্রতিবেদনে জানানো হয়, যমজ তিন ভাই বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ও তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা বিভাগের অর্থায়নে তুরস্কে প্রতিষ্ঠিত একটি হাসপাতালে জন্মগ্রহণ করে।

আনাদুলুর দাবি, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য সহযোগিতায় তুরস্কের গুরুত্বপূর্ণ অবদান প্রেসিডেন্ট এরদোগান ও তুর্কি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালবাসা ও কৃতজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে সিরিয়ার এক দম্পতি তাদের তিন যমজ নবজাতকের নাম রাখেন যথাক্রমে ‘রজব’, ‘তাইয়িব’ ও ‘আমেনা’। দুই ছেলে শিশুর নাম প্রেসিডেন্ট এরদোগানের নামের সঙ্গে এবং এক মেয়ে শিশুর নাম রাখেন প্রেসিডেন্টের স্ত্রী আমেনা এরদোগানের নামের সঙ্গে মিলিয়ে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer