প্রকাশিত: ০৯/০৪/২০২০ ৬:৩৫ এএম

করোনা মোকাবিলায় বাংলাদেশের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ‘রেসপন্স’ নির্দেশনা দিয়েছে। এতে বাংলাদেশের জন্য আটটি করণীয় নির্দেশ করেছে সংস্থাটি। বাংলাদেশবিষয়ক ৬ নম্বর সিচুয়েশন রিপোর্ট গত ৭ এপ্রিল প্রকাশ করেছে।

এর সংক্ষিপ্ত কোড হলো ‘রেসপন্স’। আর : রেডি হিউম্যান রিসোর্সেস (মানবসম্পদ প্রস্তুতকরণ), ই : এক্সপান্ড ল্যাবরেটরি টেস্টিং (ল্যাব পরীক্ষার সম্প্রসারণ), এস : সাসটেইন রোবাস্ট সার্ভিলেন্স (টেকসই পর্যবেক্ষণ নিশ্চিত করা), পি : প্রায়োরেটাইজ কেস ম্যানেজমেন্ট (রোগী ব্যবস্থাপনায় অগ্রাধিকার), ও : অরগানাইজ হেল্থ ফ্যাসিলিটিজ (স্বাস্থ্য সুবিধাদি সংগঠিত করা), এন : নেটওয়ার্ক অ্যান্ড কো-অর্ডিনেট, এস : সিকিউর ফান্ডিং অ্যান্ড সাপ্লাইজ (অর্থায়ন ও সরবরাহ নিশ্চিত করা) এবং ই : এনসিওর ইনফেকশন কন্ট্রোল (সংক্রমণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা)।

ডব্লিউএইচওর ওই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ৬ এপ্রিল ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) ঘোষণা অনুযায়ী, বাংলাদেশে কেস ফার্টিলিটি (আক্রান্তের তুলনায় মৃত্যুহার) হলো ৯ দশমিক ৭৬ ভাগ। গত ৬ এপ্রিলের মধ্যে ৩ হাজার ৬১০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ঢাকার বাইরে করা হয়েছে শতকরা ১১ ভাগ। গত ৭ এপ্রিল সারাদেশ থেকে ৫৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে শতকরা ২৩ ভাগ। রিপোর্টে আরও বলা হয়, চৌদ্দটি ল্যাবে বর্তমানে টেস্ট চলছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer