প্রকাশিত: ২৪/১২/২০১৮ ১১:৩৭ এএম

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ এক পুলিশ সদস্যের লাশ উদ্ধারের দাবি করছে মিয়ানমার। গত সপ্তাহে অজ্ঞাতনামা এক বন্দুকধারীর সংঙ্গে সংঘর্ষের পর থেকেই ওই পুলিশ সদস্য নিখোঁজ ছিলেন। দেশটির রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের এক প্রতিবেদন অনুযায়ী, ‘গত ১৭ ডিসেম্বর সংঘাতকবলিত রাখাইন রাজ্যেসংলগ্ন সীমান্তে টহল দেয়ার সময় বাংলাদেশ সীমান্ত থেকে প্রাইভেট অং কিয়াও থেটের দল লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তারপর থেকেই তিনি নিখোঁজ ওই পুলিশ সদস্য।’

গত শুক্রবার ওই পুলিশ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত ওই দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকৃত ওই পুলিশ সদস্যের মুখ, হাত ও পায়ে গুলির চিহ্ন ছিল। তাছাড়া ওই ঘটনায় আরও একজন পুলিশ আহত হয়েছেন বলেও জানানো হয়।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer