ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ১০:৫৪ এএম

‘টক অব দ্যা কান্ট্রি’তে পরিণত হয়েছে গত ১২ বছরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা। যত দিন যাচ্ছে পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।

এবার গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে বেরিয়ে এসেছে পিএসসির একজন সাবেক মেম্বারের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করে দিবো, তবে আমার মেয়েকে বিয়ে করতে হবে, এই শর্তে তিনি মেয়েকে বিয়ে দিয়েছেন। ওই সাবেক মেম্বার পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতিও ছিলেন। শুধু জামাই নয়, জামাইয়ের বোনকেও প্রশ্ন দিয়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করেছেন তিনি। ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় জামাই ও তার বোনকে উত্তীর্ণ করা হয়েছে। পিএসসির তৎকালীন ওই মেম্বারের জামাই ও বোন এখন সরকারের দুই জন শীর্ষ কর্মকর্তা।

জানা গেছে, ১৯৯৫ সাল থেকে পিএসসি প্রশ্ন সীমিত পরিসরে ফাঁস হলেও ২০০২ সাল থেকে তা ব্যাপক আকার ধারণ করে। প্রিলিমিনারি ও লিখিত দুই পরীক্ষার প্রশ্নফাঁস হতে করে। এই ব্যবসার সঙ্গে জড়িয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন দলীয় নেতা থেকে শুরু করে রিকশাচালক, পান দোকানদারসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

তিনটি বিসিএস পরীক্ষা পর্যালোচনা করেছে সিআইডি। সংস্থাটির সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ২৪টি ও ৪১তম বিসিএসে পুলিশ ক্যাডারে ১৬টি জেলার কোন প্রার্থী নির্বাচিত হয়নি। ৪০তম বিসিএসে মোট ৭০ জন উত্তীর্ণ হন, যার মধ্যে ৭ জন নারী। ৪১তম বিসিএসে ৪ জন নারীসহ মোট ১০০ জন উত্তীর্ণ হয়। ৪৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে ১৪ জেলায় কোনো প্রার্থী উত্তীর্ণ হয়নি। মোট ১০০ জন উত্তীর্ণ হন, এর মধ্যে ৯ জন নারী। ফলে এখানে কোটা পূরণ করা হয়নি।

এই তিন বিসিএসে যেসব জেলায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তারাই উত্তীর্ণ হয়েছেন। পুলিশ ক্যাডারসহ সকল ক্যাডারে এই ধরনের ঘটনা ঘটেছে।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer