প্রকাশিত: ১৬/০৯/২০২১ ৮:৫৭ এএম

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ১৪ রোহিঙ্গা নেপালে আটক হয়েছে। স্থলপথে তারা নেপালের রাজধানী কাঠমান্ডুতে গিয়েছিল বলে দেশটির পুলিশ জানিয়েছে।

আটককৃত রোহিঙ্গাদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বুধবার জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম খবরহাব।

কাঠমান্ডু মেট্রোপলিটন পুলিশ রেঞ্জের প্রধান এসএসপি অশোক সিং জানিয়েছেন, কয়েক দিন আগে রোহিঙ্গারা কাঠমান্ডু এসেছিলেন। তাদের আটকের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার তাদেরকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, ‘কিছু নতুন রোহিঙ্গা এসেছে। আমাদের কাছে আগের তথ্য ছিল। আমরা তাদেরকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করেছি।’

কীভাবে এই রোহিঙ্গারা নেপালে প্রবেশ করেছে জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক নারায়ন প্রসাদ ভাট্টারিয়া।

তিনি বলেন, ‘তাদের আসার ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না। তারা বৈধভাবে নাকি অবৈধভাবে এসেছে তা এই মুহূর্তে আমরা বলতে পারছি না।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer