প্রকাশিত: ১৫/০২/২০২১ ১১:৫০ এএম

ইরাকের দক্ষিণাঞ্চল কুর্দিস্তানের হালাবজা এলাকার ১৩ শয়ের বেশি তরুণীর হিজাব পরিধান নিয়ে বিশাল বর্ণাঢ্য আয়োজন হয়। স্বর্ণ মুকুট বা গোল্ডেন ক্রাউন নামের এ অনুষ্ঠানটি তরুণীদের হিজাব পরা উপলক্ষে কয়েক বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানের আয়োজক কুর্দিস্তানের ছাত্র উন্নয়ন সংস্থা এক বিবৃতিতে জানায়, স্বর্ণ মুকুট বা গোল্ডেন ক্রাউন অনুষ্ঠানটি বার্ষিক পরিকল্পনার অন্যতম একটি অংশ। সপ্তম বারের মতো এবারের অনুষ্ঠানে ১৩৫৭ জন তরুণী হিজাব পরিধান করে। তরুণীদের হিজাব পরিধানের ইচ্ছাকে স্বাগত জানিয়ে এবং হিজাবকে সবার মধ্যে গ্রহণযোগ্য করতে প্রতি বছর কুর্দিস্তানের বিভিন্ন এলাকায় এ ধরনের আয়োজন করা হয়।
স্বর্ণ মুকট বা গোল্ডেন ক্রাউন নামের অভিনব আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। তাতে হ্যাশট্যাগ দিয়ে এ আয়োজনের প্রতি সবাই সমর্থন জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন এ আয়োজনকে স্বাগত জানায়।

সূত্র : আল জাজিরা নেট

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer