প্রকাশিত: ২৮/০৩/২০১৯ ৭:৪৫ পিএম , আপডেট: ২৯/০৩/২০১৯ ৯:০৭ এএম

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল, ফায়ার সার্ভিস ও ঘটনাস্থল সূত্রে এ তথ্য জানা গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৪৪ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের গুলশান শাখার এডিসি আবদুল আহাদ মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক।

নিহতদের মধ্যে আগুন লাগার পর ভবন থেকে লাফিয়ে পড়ে এক শ্রীলঙ্কান নাগরিক মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, চার জনকে ঢামেকে নেওয়া হয়। সেখানে আব্দুল আল ফারুক নামের একজন মারা যান।

নিহত একজনের নাম পারভেজ সাজ্জাদ বলে জানা গেছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাস্থল, ঢামেক ও কুর্মিটোলা হাসপাতালে এখন পর্যন্ত নিহত ৭ জন হলেন- আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), মনির (৫০) ও শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র। বাকি পাঁচ জনের পরিচয় েএখনও জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ৯তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর তা অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, প্রবল ধোঁয়ার কুণ্ডলী উপেক্ষা করে বাঁচার আকুতি নিয়ে ভবনটির জানালা থেকে হাত নাড়ান আটকে পড়া ব্যক্তিরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেনের সাহায্যে তাদের উদ্ধার করেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...