প্রকাশিত: ২৬/১২/২০১৬ ৮:১৫ পিএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

বঙ্গোপসাগরে ফিশিং বোট থেকে মাছ লুট করেছে অপর বোটের মাঝি-মাল্লারা। ২৬ ডিসেম্বর (সোমবার) বিকালে মহেশখালী সোনাদিয়া দ্বীপের দুই কিলোমিটার দক্ষিন-পশ্চিমে (১২বিউ পয়েন্টস্হ) গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
সোনাদিয়া পূর্ব পাড়ার শাহাবুদ্দীন বহদ্দার জানান, তার মালিকাধীন ৩৬ অশ্বশক্তি সম্পন্ন ফিশিং বোটের শ্রমিকরা উপরোক্ত এলাকায় মাছ ধরছিলেন। এসময় তাদের জালে বিশালাকৃতির একটি কালপোয়া মাছ ধরা পড়ে। জালটেনে মাছটি বোটে তোলার সময় চট্টগ্রামের অপর একটি বড় ফিশিং বোটের মাঝি-মাল্লারা হামলা করে মাছটি লুটে নেয়। বোটের মাঝি জয়নাল জানান, ধস্তাধস্তি করে বিশালাকৃতির মাছটি বোটে তুলে নেয়ার পর ফুলস্পীডে মেশিন চালিয়ে চট্টগ্রামের দিকে চলে যায় তারা। ২য় বোটটি দ্রুতগতিসম্পন্ন হওয়ায় ধাওয়া করেও নাগাল পাওয়া যায়নি। লুন্ঠিত মাছটির ওজন ২৫/৩০ কেজি ও মাছটির মূল্যবান ফদনা ২/৩ লাখ টাকায় বিক্রি করা যেত বলে জানা গেছে। মাঝি-মাল্লা ও বোট মালিকরা জানান, চট্টগ্রাম থেকে আগত বড় ট্রলারগুলো প্রায় সময় বিভিন্ন বোট থেকে মাছ ও জাল ডাকাতি করে নিয়ে যায়। এসব বোটে শক্তিশালী ইঞ্জিন ও মাঝি-মাল্লা-শ্রমিক বেশী থাকায় তাদের সাথে পেরে উঠেনা কক্সবাজারের ট্রলারগুলো।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer