ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১১/২০২৪ ৭:৫৪ এএম

ফ্রান্সের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিশ্চিয়া লেচারভির নেতৃত্বে একটি তিন সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি ক্যাম্পে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার সকালে প্রতিনিধি দলটি ক্যাম্প-৯ এ অবস্থিত ডাটা রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে তারা রেজিস্ট্রেশন সেন্টারের কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং কার্যক্রম সম্পর্কে অবহিত হন। উপস্থিত রোহিঙ্গাদের সাথে কথোপকথনে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন।

পরে দলটি ডাব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার ফুড আউটলেট পরিদর্শন করেন এবং রেশন কার্যক্রম সম্পর্কে রোহিঙ্গাদের মতামত নেন। এছাড়া ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টারে গিয়েও তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

এরপর প্রতিনিধি দল ক্যাম্প-৫ এ এনজিও ফোরাম পরিচালিত বেকারি শপ এবং ক্যাম্প-২০ এক্সটেনশনে আইওম পরিচালিত রোহিঙ্গা সংস্কৃতি ও শরণার্থী বিষয়ক আলোচনা কেন্দ্র পরিদর্শন করেন।

সেখানে উপস্থিত রোহিঙ্গা নারী-পুরুষের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে রোহিঙ্গারা মিয়ানমারে তাদের ওপর হওয়া নির্যাতনের বিবরণ তুলে ধরেন।

সবশেষে দলটি আইওম পরিচালিত ইনোভেশন ভ্যালি পরিদর্শন শেষে তাদের কার্যক্রম সম্পন্ন করেন।

প্রতিনিধি দলে অনান্যদের মধ্যে ছিলেন ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন গুইলেম অড্রেন দে কারড্রেল এবং রাজনৈতিক সংযুক্তি এমিলি পালাহোয়ান

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...