প্রকাশিত: ১৫/০৮/২০১৮ ৫:৩৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২১ পিএম

নিউজ ডেস্ক::
মোবাইল ফোনে ফেসবুকে ব্যস্ত কর্তব্যরত নার্স। হাসপাতালে নেই বেড। তাই চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে এক কলেজছাত্রের। ঘটনাটি ঘটেছে ভারতের জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে।

কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার পরিবারের লোকজন হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করে। একই সঙ্গে কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে আটক রেখে করে তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ওই কালেজছাত্রের নাম রাজা সাহা। সে জলপাইগুড়ির বেড়ুবাড়ি এলাকার বাসিন্দা।

রাজার পরিবারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সোমবার রাতে নিজের ঘরে পড়ছিল এসি কলেজের প্রথম বর্ষের ছাত্র রাজা। সে সময় তাকে একটি সাপ ছোবল দেয়।

সঙ্গে সঙ্গে রাজাকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে বেড না থাকায় তাকে অ্যান্টিভেনাম (সাপে কামড়ানো রোগীর চিকিৎসার ওষুধ) দেয়নি চিকিৎসকরা। এমনকি কর্তব্যরত নার্সরা নিজেদের ফোনে ফেসবুক নিয়ে ব্যস্ত ছিল। বলা সত্ত্বেও তারা রাজাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি করে তারা।

পরিবারের অভিযোগ, রাজাকে অ্যান্টিভেনাম না দেওয়ায় তার মৃত্যু হয়েছে।

এদিকে ঘটনার পর এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer