আজিজুল হক রানা, সীমান্ত প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ১৬/১০/২০২২ ৯:৫৭ পিএম

প্রায় ১৬দিন সীমান্তে মায়ানমারের সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী আরাকান আর্মির মধ্যকার যুদ্ধ বন্ধের পর ফের সীমান্তে পরপর ৪টি মর্টারশেলের গোলায় কেঁপে উঠলো সীমান্তের ২৩গ্রামের মধ্যকার তুমব্রু বাজারসহ ১৩টি গ্রামে।

রবিবার (১৬ অক্টোবর) বিকাল প্রায় ৪টায় সীমান্ত পিলার ৩৪ এর মায়ানমারের অভ্যন্তরে পর পর ৪টি মর্টারশেলের গোলায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী ও তুমব্রু এলাকার প্রায় ১৩টি গ্রাম কেঁপে উঠে। এতে সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের নিকট নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তুমব্রু বাজারের ব্যবসায়ীদের সাথে কথা হলে তাঁরা জানান,এই মর্টালশেলের আওয়াজ তুলনামূলকভাবে আগের আওয়াজের চেয়ে বেশি।

এ বিষয়ে কথা হলে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান,কিছুদিন বিরতি দিয়ে আবারও মায়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মি এর সাথে সংঘর্ষ শুরু হয়েছে। এতে করে নতুন করে মর্টারশেলের আওয়াজের কথাও তিনি শুনেছেন বলে জানান।

উল্লেখ্য,গত আড়াই মাস ধরে মায়ানমারের সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলমান। এতে দুইজন বাংলাদেশি ও ৮জন রোহিঙ্গাসহ মোট ১০জন মানুষের হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...