উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৯/২০২২ ৭:৩৭ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ফেরদৌস। সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’ সিনেমায় তাদের দেখা যাবে।

দীর্ঘদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পূর্ণিমা। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তার বাসায় সিনেমায় কাজের জন্য চুক্তিপত্রে সই করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এ সিনেমার সহযোগী পরিচালক তাজু কামরুল।

সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমার নাম ‘আহারে জীবন’। এ সিনেমা পরিচালনা করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। পূর্ণিামার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। সঙ্গে আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রহ প্রমুখ।

করনাকালীন সময়ের একটি গল্পকে ঘিরে নির্মিত হবে এ সিনেমা। আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে।

গত ২৭ মে দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। বিয়ের দুই মাসের মাথায় ২১ জুলাই খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ করেন তিনি। পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের পর এ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন এ নায়িকা।

সর্বশেষ তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ নামের দুটি সিনেমায় অভিনয় করেছিলেন। এ সিনেমা দুটি মুক্তির অপেক্ষা রয়েছে।

পাঠকের মতামত

Single Page Footer