প্রকাশিত: ২৭/০১/২০১৮ ৯:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩১ এএম

ঢাকা: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর জন্যে তৃতীয়বারের মতো চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে মালয়েশিয়া। তৃতীয় পর্যায়ে ১০ টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে দেশটি।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে এসব সামগ্রী নিয়ে দ্য রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্স এ৪০০ এম সুবাং এয়ারপোর্ট থেকে যাত্রা করে। প্লেনটি প্রথমে চট্টগ্রামে এসে থেমেছে। সেখান থেকে কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।

ফ্লাইটটি পরিচালনা করেন, আরএমএএফ ২২ স্কোয়াড্রন লেফট্যনেন্ট কর্নেল বাহারাইন মোহাম্মদ।

তার সঙ্গে রয়েছেন ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের অ্যাম্বাসেডর তান শ্রী মাইকেল ইয়োহ এবং আর্মড ফোর্সেস চিফ জেনারেল তান শ্রী রাজা মোহাম্মদ আফান্দি রাজা মোহাম্মদ নূর।

তারা সবাই কক্সবাজারে মালয়েশিয়ান ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন। এর আগে সকালে ফ্লাইটিকে বিদায় জানাতে মালয়েশিয়ার ওই বিমানবন্দরে আসেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাক।

এ সময় প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি হিসামউদ্দিন হুসেইন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম এবং দেশটির তিন বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ান ফিল্ড হাসপাতাল গত ৩১ নভেম্বর থেকে স্থাপন করা হয় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। বিভিন্ন শাখার ৫০ জন বিশেষজ্ঞ নিয়ে এই হাসপাতাল চলছে।

এরই মধ্যে ৫০ থেকে ১০০ শয্যায় হাসপাতালটি উন্নীত করা হয়েছে।

গত ২১ জানুয়ারির হিসাব অনুযায়ী, এই হাসপাতালে ৩ হাজার ৭৬৮ জন রোগী সেবা নিয়েছেন। শুধু রোহিঙ্গা শরণার্থী নয়, গরীব রোগীরাও এখান থেকে সেবা পাচ্ছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer