প্রকাশিত: ১৫/০১/২০১৯ ৫:১৯ পিএম

নিউজ ডেস্ক ::
রাখাইনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্রান্ডির সফর স্থগিত করেছে মিয়ানমার। সম্প্রতি রাখাইনে নিরাপত্তা রক্ষাকারী ও জাতিগত আরাকান আর্মি’র (এএ) মধ্যে সংঘর্ষের পর তার ওই সফরে গত সপ্তাহে যাওয়ার কথা ছিল। কিন্তু জাতিসংঘের এক মুখপাত্র সোমবার বলেছেন, পূর্ব পরিকল্পিত হলেও ওই সফর স্থগিত করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
উল্লেখ্য এই রাখাইনেই ২০১৭ সালে সেনাবাহিনী নৃশংসতা চালায় মুসলিম রোহিঙ্গাদের ওপর। ফলে বাধ্য হয়ে তাদের কমপক্ষে ৭ লাখ ২০ হাজার পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। কিন্তু শান্ত হয় নি রাখাইন। সেখানে সম্প্রতি নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে নিরাপত্তা রক্ষাকারী ও আরাকান আর্মির মধ্যে।

আরাকান আর্মি হলো রাখাইনের জাতিগত একটি সশস্ত্র গ্রুপ। তারা রাখাইনে বসবাসকারী বৌদ্ধ জনগোষ্ঠীর জন্য অধিকতর শায়ত্ত্বশাসন দাবি করে আসছে। বাংলাদেশ সীমান্তের কাছে পুলিশের পোস্টে গত ৪ঠা জানুয়ারি তারা হামলা চালায়। এতে নিহত হন মিয়ানমারের ১৩ পুলিশ সদস্য। ইউএনএইচসিআরের মুখপাত্র আন্দ্রেজ মাহেসিক বলেছেন, মিয়ানমার সরকারের দেয়া রাখাইনের নিরাপত্তা পরিস্থিতিতে ফিলিপ্পোর ওই সফর স্থগিত করা হয়েছে। কূটনৈতিক সূত্রমতে, মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সপ্তাহের শেষের দিকে তোলার কথা বৃটেনের। ফিলিপ্পো গ্রান্ডির সফর বিলম্বিত করা ও জাতিসংঘের দূত ক্রিস্টিন শ্রানার বার্গেনাররের আলাদা সফর অনিশ্চিত হয়ে যাওয়ায় উদ্বেগ বেড়ে গেছে। মনে করা হচ্ছে এর মধ্য দিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্কটের বিষয়টি থেকে পূর্ব প্রতিশ্রুতি থেকে সরে এসেছে মিয়ানমার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একজন কূটনীতিক বলেন, মিয়ানমার চায় না সেখানকার কোনো ঘটনা বা কোনো ঘটনার বিন্দুমাত্র উন্মোচিত হোক।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer