প্রকাশিত: ৩১/০৭/২০১৭ ৭:৩০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৬ পিএম

কিরগিজস্তানের প্রেসিডেন্টের মেয়ে আলিয়া শাগিয়েভা শিশুকে বুকের ‍দুধ খাওয়ানোর ছবি সোশাল মিডিয়াতে শেয়ার করে আলোচনার সৃষ্টি করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, আলিয়া শাগিয়েভা শুধু অন্তর্বাস পরিহিত অবস্থায় তার শিশু সন্তানকে স্তন্য পান করাচ্ছেন। আলিয়া শাগিয়েভা সোশাল মিডিয়াতে খুবই সক্রিয়। নিজের শিল্পকর্মও তিনি সেখানে পোস্ট করেন।

গত এপ্রিল মাসে আলিয়া শাগিয়েভা এই ছবিটি সোশাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। তার ক্যাপশন হিসেবে তিনি লিখেছিলেন, ‘আমার সন্তানকে যখন ও যেখানে খাওয়ানো দরকার, আমি তাকে সেখানে ও তখনই খাওয়াবো। ’ ছবিটি পোস্ট করার সাথে সাথেই প্রেসিডেন্ট কন্যা ও ছবিটির সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে অনৈতিক আচরণের। এই অভিযোগ ও সমালোচনার মধ্যেই তিনি ছবিটি সরিয়ে নেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া শাগিয়েভা বলেছেন, তার দেশের সংস্কৃতিতে নারীকে যৌনতা হিসেবেই দেখা হয় বলে ছবিটি নিয়ে এরকম বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘আমাকে যে শরীর দেওয়া হয়েছে সেটি অশ্লীল নয়। এর অনেক কাজ রয়েছে। আমার শিশুর শারীরিক চাহিদা মেটাতে এর ভূমিকা রয়েছে। এখানে শুধু যৌনতার কিছু নেই।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer