প্রকাশিত: ১৪/১২/২০১৭ ৮:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪১ এএম

নিউজ ডেস্ক::
পরকীয়া সম্পর্কের টানে ২ সন্তানের বাবার হাত ধরে ৩ সন্তানের জননী প্রবাসীর স্ত্রী পালিয়ে গেছেন। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়য়ের বিরুদ্ধে মিরসরাই থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এমন ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের মৃত হাফেজ মো. শফির ছেলে নুরুল বারি খোকনের সঙ্গে একই উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকার জমাদার বাড়ির কামাল পাশার মেয়ে রাশেদা আক্তারের বিয়ে হয়।

তাদের সংসারে তিনজন কন্যা সন্তানের জন্ম হয়। রাশেদার স্বামী খোকন দীর্ঘ সময় ধরে প্রবাসে রয়েছেন। বিগত কয়েক বছর ধরে নিজতালুক গ্রামের মৃত ফকির আহমদের ছেলে সাইফুল ইসলাম খোকনের ঘরে আসা-যাওয়া করতেন।

এর মধ্যে খোকনের স্ত্রীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এই নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়। সর্বশেষ গত ৫ ডিসেম্বর খোকনের স্ত্রী রাশেদা সাইফুলের সঙ্গে পালিয়ে যান।

এ ঘটনায় সাইফুলের স্ত্রী রোকসানা আক্তার বাদী হয়ে স্বামী ও রাশেদার নামে মিরসরাই থানায় একটি মামলা করেন। একই দিন খোকনের বোনের স্বামী রেদোয়ানুল হক বাদী হয়ে উভয়ের বিরুদ্ধে লুটের মামলা করেন।

এক মামলার বাদী রোকসানা আক্তার বলেন, দীর্ঘ ৩ বছর ধরে রাশেদার সঙ্গে আমার স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে কিছু জিজ্ঞেস করলে সে আমার ওপর নির্যাতন করতো। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি চেয়ারম্যানসহ একাধিকবার সালিশ হয়েছে। সালিশে ওই মহিলার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না বলে অঙ্গীকার করে। কিন্তু গত ৫ ডিসেম্বর আমার স্বামী খোকনের স্ত্রী রাশেদাকে নিয়ে পালিয়ে যায়। এখন আমি দু’টি সন্তান ও বৃদ্ধ শাশুড়ি নিয়ে কিভাবে থাকব, কিভাবে বাঁচব বুঝতে পারছি না।

অপর মামলার বাদী খোকনের বোনের স্বামী রেদোয়ানুল হক বলেন, আমার শ্যালক দীর্ঘ সময় ধরে প্রবাসে বসবাস করছে। সাইফুল মাঝে মধ্যে আমার শ্বশুরবাড়িতে যেত। এক সময় সাইফুল ও রাশেদার মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি নিয়ে উভয় পরিবার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের উপস্থিতিতে একাধিকার বৈঠক হয়। কিন্তু তারা সংশোধন হতে পারেনি। গত ৫ ডিসেম্বর রাশেদা সাইফুলের সঙ্গে পালিয়ে যায়। এ সময় তার ব্যক্তিগত অ্যাকাউন্টে বিদেশ থেকে বিভিন্ন সময় ঘর নির্মাণ করতে পাঠানো ১৫ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তার তিনটি কন্যা সন্তান রয়েছে। সেই সন্তানদের কথাও চিন্তা করেনি রাশেদা। তাই আমরা থানায় তার বিরুদ্ধে মামলা করেছি।

খৈয়াছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) শামসুল ইসলাম বলেন, সাইফুল ও খোকনের স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে আমরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কয়েকবার বৈঠক করেছিলাম। উভয়ে আর সম্পর্ক রাখবে না বলে কথা দিয়েছিলেন। কিন্তু গত কয়েকদিন পূর্বে খোকন বিদেশ থেকে ফোন করে জানান, তার স্ত্রী তাকে রেখে পালিয়ে গেছে। তার জীবনে সঞ্চিত সব অর্থ নিয়ে পালিয়ে যায়। আমি বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করেছি।

জানতে চাইলে মিরসরাই থানা পুলিশের উপ-পরিদর্শক রমিজ আহম্মদ বলেন, পালিয়ে যাওয়ার ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer