উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০১/২০২৬ ৩:৫২ পিএম

কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত শুনানিতে ড. হামিদুর রহমান আযাদের আপিল গ্রহণ করা হয় এবং তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক এই সংসদ সদস্য বলেন, আলহামদুলিল্লাহ, এ অর্জনের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

এর আগে গত ২ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হলেও পরে এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...