প্রকাশিত: ১১/০৯/২০২১ ১০:১২ এএম

দীর্ঘ দেড় বছর করোনায় বন্ধ থাকার পর আগামীকাল রোববার খুলছে সারা দেশের স্কুল-কলেজ। এরই মধ্যে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শেষ হয়েছে ধোয়ামোছার কাজ। সিটি করপোরেশনের মধ্যে থাকা যেসব স্কুল টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিলো সেগুলো আজ জীবাণুমুক্ত করা হবে। এছাড়া যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পরিচ্ছন্নতার কাজ বাকি, আজকের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে করোনা সংক্রমণ আবার বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান ফের বন্ধ করার সিদ্ধান্ত আসতে পারে বলে শুক্রবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে দেয়া হয়েছে ১১ দফা নির্দেশনা। চলতি বছর ও আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন। অন্যান্যা শ্রেণির ক্লাস সপ্তাহে ১ দিন। প্রাথমিক সমাপনী ও বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হবে।

করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর ২৩ দফা বাড়ানো হয় ছুটি। এর মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ২০২০ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer