প্রকাশিত: ২৫/০৯/২০২০ ৭:৫৩ এএম
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
সৌদিতে অবস্থান করা রোহিঙ্গাদের মধ্যে কারও পুরনো বাংলাদেশি পাসপোর্ট থাকলে কেবল সেটিই পুনরায় ইস্যু করা হবে। তাছাড়া দেশটিতে থাকা রোহিঙ্গাদের কাউকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ।

বৃহস্পতিবার সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদিতে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার ব্যাপারে চাপ রয়েছে। তবে চাপ থাকলেও পুরনো বাংলাদেশি পাসপোর্ট না থাকলে বা বাংলাদেশে কখনো থাকার প্রমাণ দেখাতে না পারলে কাউকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, আশির দশকে অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল সৌদি আরব। এই রোহিঙ্গাদের ছেলে-মেয়েরা সেখানেই জন্ম নিয়েছে এবং বেড়ে উঠেছে। তারা বাংলাও জানে না। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্কিত নয়। এখন সৌদি সরকার তাদের জন্য পাসপোর্ট দিতে বলছে। কারণ সৌদি আরব তার দেশে কোনো ‘রাষ্ট্রহীন’ লোক রাখতে চায় না।

ড. মোমেন আরও জানান, সৌদি আরবের জেলে ৪৬২ জন রোহিঙ্গা আছেন। মিশন থেকে যাচাই-বাছাই করে দেখা গেছে, তাদের মধ্যে ৭০-৮০ জনের বাংলাদেশের পাসপোর্ট আছে। কেবল এই পাসপোর্টধারীদের ফেরত আনা যেতে পারে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer