প্রকাশিত: ২২/০৩/২০২০ ৮:৫৬ এএম

যমুনা :
ক‌রোনাভাইরাস নি‌য়ে পটুয়াখালীর বাউফ‌লে ঘ‌টে গেল লংকাকান্ড। বিদেশ থেকে স্বামী আসার কথা শু‌নে স্ত্রী চ‌লে গে‌ছে বা‌পের বাড়ি। এ ঘটনা গ্রাম থে‌কে উপ‌জেলায় এরপর জেলা শহ‌রেও আ‌লোচনার শী‌র্ষে।

ঘটনাটি ঘটেছে বাউফল সদর ইউনিয়নের একটি গ্রামে (নাম প্রকাশ করা হলো না)। স্থানীয়রা জানান, বি‌দেশ থে‌কে স্বামী আস‌ছে এমন কথা শুনলে স্ত্রীরা সাধারনত খুশি হন পাশাপা‌শি স্বামী ও স্ত্রীর প‌রিবা‌রের অন্যান্য সদস্যরাও খুশী‌তে মা‌তোয়ারা থা‌কে। কিন্তু বাউফলের গ্রামটিতে ঘটেছে তার উল্টো।

স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে এই আশঙ্কায় শনিবার সকালে ওই স্ত্রী তার শ্বশুর শাশুড়ী‌কে রে‌খে বাবার বাড়ি চলে যান। বিষয়টি শ্বশুর বাড়ির লোকজন ভালোভাবে না নিলেও স্থানীয় লোকজন ওই গৃহবধুকে সাধুবাদ জানিয়েছেন।

স্থানীয়দের অভিমত, দেশ তথা গোটা বিশ্ব যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বত্র আতঙ্ক চলছে তখন প্রবাসীর স্ত্রীর এমন সিদ্ধান্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্যান্য প্রবাসী স্ত্রীদের উচিৎ অন্তত ১৪ দিন তাদের স্বামীকে এড়িয়ে থাকা।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer