প্রকাশিত: ০৬/১০/২০১৭ ৮:১৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:: বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের এক আলোচনা সভায় বৌদ্ধ ধর্মের প্রধান সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বৌদ্ধপ্রধান দেশ মিয়ানমার যা করছে তা গৌতম বুদ্ধের অহিংস নীতির পরিপন্থী। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি অসীম রঞ্জন বড়–য়া বলেন, ৯০ শতাংশ বৌদ্ধদের দেশ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার হয়েছে, আমরা তার নিন্দা জানাই। গৌতম বুদ্ধের মূলনীতি ছিল, অহিংসা পরম ধর্ম। বৌদ্ধ ধর্মের মূল নীতিতে মিয়ানমার আঘাত হেনেছে। এর তীব্র প্রতিবাদ জানাই আমরা। এর আগে রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ বৌদ্ধ বিহার ও প্যাগোডা থেকে ফানুস উৎসব বন্ধ রেখেছে। প্রবারণা সন্ধ্যায় ফানুস উৎসব বৌদ্ধদের ধর্মীয় আচারের একটি অংশ।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...