প্রকাশিত: ২৮/০১/২০১৮ ১২:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দু’দেশের মধ্যে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়।

এর মধ্যে দু’দেশের অগ্রাধিকার বাণিজ্য সুবিধা সংক্রান্ত চুক্তি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক আয়োজন, মৎস্যসম্পদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র, এলএনজি টার্মিনালে অবকাঠামো উন্নয়ন এবং এলএনজি আমদানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা সই হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। তিনি জানান, দু’দেশের সুসম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ জানিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।

বৈঠকের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে যান সফররত তিনি। এসময় তাকে স্বাগত জানান বঙ্গবন্ধু পরিবারের সদস্য রিদওয়ান মুজিব সিদ্দিক ববি। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন উইদোদে।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উইদোদো। বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer