প্রকাশিত: ১০/০৭/২০১৯ ৭:৩৯ এএম , আপডেট: ১০/০৭/২০১৯ ৭:৪০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সংবলিত ভিডিও সামাজিক মাধ্যমে পোস্টদাতা এক রোহিঙ্গাকে মালয়েশিয়ায় গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার মালয়েশিয়ার দ্যা স্টার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সি মিয়ানমারের ঐ নাগরিককে ২৪ জুন কেডাহ প্রদেশের সুঙ্গাই পেতানি থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পেশায় নির্মাণ শ্রমিক এই ব্যক্তি রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক দাতুক সেরি আব্দুল হামিদ বদর বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সংবলিত একটি ভিডিও সোশাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করার কারণে তাকে আটক করা হয়েছে।’

তার বিরুদ্ধে ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, ২০১২ সালে ভুয়া ভ্রমণ কাগজপত্র ব্যবহার এবং মানবপাচার চক্রে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। এছাড়াও আরসা সমর্থক ২৫ বছরের আরেক রোহিঙ্গা তরুণ, এক ভারতীয় ও এক ফিলিপিনের নাগরিক জঙ্গিবাদে সংশ্লিষ্টদের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

-দৈনিক ইত্তেফাক অনলাইন

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer