প্রকাশিত: ০৮/০৩/২০২০ ১১:৫৭ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
asiasবিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় যা আছে সেভাবেই ঘোষণা করো। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পরেও করা যাবে। দেশের মানুষের কাছে তথ্য গোপন করতে পারব না। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালাও। আমি তোমাদের সাথে আছি।’

রোববার (৮ মার্চ) দেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ তথ্য জানার পর এমনিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত ও নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে রোববার সকালে স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করোনাভাইরাস আক্রান্ত রোগী সম্পর্কে অবহিত করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎকারকালে কেউ কেউ কয়েকটা দিন করোনাভাইরাস আক্রান্ত তথ্য গোপন করে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের পর ঘোষণা দেয়ার প্রস্তাব করলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সরাসরি নাকচ করে দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারকারীদের একজন জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, আগামী ১৭ মার্চের অনুষ্ঠানের চেয়ে দেশের মানুষ প্রধানমন্ত্রীর কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

ওই কর্মকর্তা জানান, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কর্মকর্তারা শনিবার (৭ মার্চ) রাতেই ল্যাবরেটরি পরীক্ষার ফলাফলে ইতালি ফেরত প্রবাসী দুজনসহ মোট তিনজনের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হন।

এ খবর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব (সেবা বিভাগ) আসাদুল ইসলাম ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদকে জানান আইইডিসিআর পরিচালক ডা. মীর জাদি সাবরিনা ফ্লোরা।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার সকালে সাক্ষাতের সময় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। এ সময় স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য মহাপরিচালক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক জাতীয় অধ্যাপক এবিএম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাদেরকে জানান, করোনাভাইরাস নিয়ে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল রয়েছেন। আইইডিসিআরে নিয়মিত প্রেস ব্রিফিং হয় সে সম্পর্কেও তিনি জানেন।

দেশে তিনজন করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে, এ তথ্য প্রধানমন্ত্রীকে অবহিত করার পর বিকেলে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দুজন ইতালি প্রবাসীসহ তিনজনের করোনভাইরাস আক্রান্ত হওয়ার তথ্য গণমাধ্যমকে অবহিত করেন আইইডিসিআর পরিচালক।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer