প্রকাশিত: ২১/০৭/২০২১ ১০:০৪ পিএম

প্রথমবারের মতো হাজিদের নিরাপত্তায় নারী সেনাদের মোতায়েন করেছে সৌদি কর্তৃপক্ষ। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মক্কা ও মদিনায় হাজিদের নিরাপত্তা নজরদারিতে গত এপ্রিল থেকে নারী সেনা সদস্যদের মোতায়েন শুরু হয়। ইতিহাসে এবারই প্রথম মক্কার কাবাঘর ও এর আশেপাশের এলাকা এবং মদিনায় নারীদের সেনাদের মোতায়েন করলো সৌদি সরকার।

রয়টার্স জানিয়েছে, খাকি সামরিক পোশাক, কোমরের নিতম্ব পর্যন্ত লম্বা জ্যাকেট, ঢিলেঢালা ট্রাউজার ও কালো টুপি পরা এই নারী সেনাদের কয়েক জন কাবাঘরের আশেপাশে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

মোনা নামে এক সেনা সদস্য বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় অর্জন এবং ধর্ম, দেশ ও পরমদয়ালু স্রষ্টার অতিথিদের সেবা করাটা সবচেয়ে গর্বের বিষয়।’

প্রসঙ্গত, রক্ষণশীল সৌদি আরবকে আধুনিকায়নের জন্য বেশ কিছু সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরই অংশ হিসেবে সম্প্রতি দেশটিতে আজানের সময় দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা বাতিল করা হয়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer