প্রকাশিত: ২২/১২/২০১৯ ৭:২০ পিএম

বিপাশাপ্রথম বিয়েকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন পিয়া বিপাশা। তবে জানালেন খুব শীঘ্রই দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এক টিভি চ্যানেল শো-তে এমনটাই জানালেন বর্তমান সময়ের বাংলাদেশের তারকা মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। দ্বিতীয় বিয়ের বিষয়ে বললেন, আসছে বছর ইউরোপের একজন আর্মি পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার। বিয়ে করে সেখানেই স্থায়ী হবেন।

ওই শো-তে নিজের প্রথম বিয়েকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন তিনি। বললেন, ছোট ছিলাম, বিয়ের বিষয়টা একটা ভুল সিদ্ধান্ত ছিলো। আঠারো বছরের আগে কারো বিয়ে করা উচিত না। অথচ যখন আমার বাচ্চা হয়, তখন আমার বয়স ছিলো মাত্র ষোল বছর। নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা থেকে পিয়ার মন্তব্য, ‘প্রথম ভালোবাসাকে কখনোই সিরিয়াসলি নেয়া উচিত না।’ কিন্তু তাই বলে বিদেশি ছেলেকে বিয়ে? এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘বাংলাদেশে মনের মতো ছেলে পাইনি। নসিবে বিদেশি ছেলে ছিলো, তাই হয়তো!’ আরও বললেন, সবাই জানেন আমার একটি বাচ্চা রয়েছে। পরিবারেরও চাপ ছিলো যেন আমি দ্বিতীয়বার বিয়ে করে সংসার করি, যেহেতু আমার বাচ্চা বড় হয়ে যাচ্ছে। আমার চিন্তা ছিলো, যাকেই আমি বিয়ে করি সে যেনো আমার বাচ্চাকে তার নিজের বাচ্চার মতো দেখে।

গ্ল্যামার জগতের শুরুর কথা নিয়ে পিয়া জানান, আমি যখন ২০১২ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় ছিলাম, তখন কিন্তু আমার মেয়ে আছে বিষয়টি কেউ জানতো না। যখন এই রিয়েলিটি শো শেষ হয়, এবং মডেলিংয়ে যোগ দেই তখন মেয়ে আছে খবরটি প্রকাশ করি। তখন কিন্তু সিনিয়র মডেলরাও আমাকে ‘বাচ্চার মা’ বলে হাসাহাসি করেছে। ‘এক বাচ্চার মা আসছে’ বা ‘বাচ্চার বাবার ঠিক নেই’-এরকম কথা আমি বহুবার শুনেছি। কিন্তু তখনতো আমি নতুন ছিলাম। তবে শুরুর দিকে খুব ভালো ভালো কাজ করেছি, দুই তিন মাসের মধ্যে মানুষ আমাকে চিনতে পেরেছে। তো যে মানুষগুলো আমাকে ঘৃণা করতো, আমাকে নিয়ে হাসাহাসি করতো সেই মানুষগুলোই এখন আমাকে অনেক রেসপেক্ট করে।

পাঠকের মতামত

Single Page Footer