ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ৭:৫৪ এএম

তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের দাফনে অংশ নিয়েছেন কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর শাহেনা আক্তার পাখি। বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে মায়ের দাফন শেষে আবারও তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে কক্সবাজার শহরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান নারী কাউন্সিলর শাহেনা আক্তার পাখির মা ফাতেমা বেগম। পরে পরিবারের লোকজন প্যারোলে মুক্তির আবেদন করলে জেলা প্রশাসন তাকে তিন ঘণ্টার জন্য মুক্তি দেয়। মুক্তি পেয়ে পুলিশি পাহারায় তিনি রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধেঁছুয়াপালং গ্রামে নিজ বাড়িতে পৌঁছান।

শাহেনা আক্তার পাখির বাবা খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি বলেন, পাখি গ্রেপ্তার হওয়ার পর থেকে টেনশন করছিল তার মা। শুধু পাখি পাখি বলে বলে ডাকতো।

পুলিশ সূত্র জানায়, কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় শাহেনা আক্তার পাখি ৬২ নম্বর আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে ৩১ জুলাই কক্সবাজার আদালতে হাজির করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...