প্রকাশিত: ০৮/১২/২০২০ ১০:০৩ পিএম , আপডেট: ০৮/১২/২০২০ ১০:০৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
পোট অফিসের পার্সেলে অভিনব উপায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইয়াবা পাচারের চেষ্টা করায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন: মো. নাহিদ পারভেজ তাহিন (৩৭), মো. মিজানুর রহমান জুয়েল (৩৮), মো. ইমাম হোসেন খান রাহাত (৪০) ও মো. রাজীব হাওলাদার (২৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) ওয়ালিদ হোসেন বলেন, রামপুরা বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ৮০পিস ইয়াবাসহ এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। তারা দুটি জিন্সের প্যান্টে বিশেষ কায়দায় লুকিয়ে ডাকযোগে নিউইয়র্কে ইয়াবা পাচারের চেষ্টা করছিল। খিলগাঁও থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, সম্প্রতি এই মাদক ব্যবসায়ীরা কক্সবাজার থেকে এস এ পরিবহনে পার্সেলের নামে ঢাকায় ইয়াবার চালান আনে। গত রোববার তারা পার্সেলের ভেতর ইয়াবা ঢুকিয়ে জিপিও-তে জমা দেওয়ার কথা স্বীকার করেন। ডাক বিভাগের সহযোগিতায় মাদকসহ ওই পার্সেলটি শনাক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, জিপিও কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই পার্সেল খুলে জিন্স প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় এবং লেগ হোলের সেলাই এর ভেতর ফাঁকা জায়গায় অভিনব পন্থায় প্যাকিং করা ৬৮টি স্ট্রাইক পাওয়া যায়। প্যান্ট দুটি থেকে পাওয়া ৬৮টি স্ট্রাইক থেকে ২০৪০ পিস ইয়াবা পাওয়া যায়।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...